১০ অক্টোবরের আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারা দেশে ৫শ ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৪০ হাজার ৪০৫ জন হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১০ অক্টোবর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে সংবাদ মাধ্যমে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওই ২৪ ঘণ্টায় বরিশালে (সিটির বাইরে) ৬২ জন, চট্টগ্রামে (সিটির বাইরে) ২২ জন, ঢাকায় (সিটির বাইরে) ১৬৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬ জন, খুলনায় (সিটির বাইরে) ২৭ জন, ময়মনসিংহে (সিটির বাইরে) ২৯ জন, রাজশাহীতে (সিটির বাইরে) ২৭ জন, রংপুরে (সিটির বাইরে) সাত জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


