১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরসৌদি আরবে বাংলাদেশিসহ ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে বাংলাদেশিসহ ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

শ্রম, আবাসন ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে বাংলাদেশিসহ ২২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে গত সাতদিনে সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে।

গত ৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলাবাহিনী। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় বিভিন্ন দেশের ২২ হাজার ৯৯৩ নাগরিককে গ্রেপ্তার করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে- আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইনসহ অন্যান্য কিছু আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালায়। আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৪ হাজার ২৬৯; সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৫ হাজার ২৩০ ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪৯৪ জন গ্রেপ্তার হয়েছেন। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময়ও গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। তবে তাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort