২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশসম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ আবহমানকাল ধরে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য লালন করে আসছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এছাড়াও সকলের ধর্ম অনুশীলন বা চর্চার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। ১৪ অক্টোবর সোমবার সকালে বৌদ্ধধর্মীয় ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির এর শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন- ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন। বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপদেষ্টা খালিদ বলেন, কতিপয় দুর্বৃত্ত দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়। এদের কোনো ধর্ম নেই, সংখ্যায়ও নগণ্য। আমাদের মধ্যেই এরা ঘাপটি মেরে বসে আছে। এদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে।

সর্বশেষ