ফেসবুকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা এবং ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলায় বরখাস্ত হওয়া সহকারী সচিব তাপসী তাবাসসুম উর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ১৪ অক্টোবর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবকে এ বিষয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে।
এর আগে গত ৬ অক্টোবর লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (সহকারী সচিব) তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


