১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅনুরণনএইচএসসি ও সমমানের ফলাফল : পাশের হার ৭৭.৭৮

এইচএসসি ও সমমানের ফলাফল : পাশের হার ৭৭.৭৮

অনলাইন ডেস্ক

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ১৫ অক্টোবর মঙ্গলবার। এতে পাসের হার ৭৭ দশমিক ৭৮। সব বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হলেও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়।

গত ৩০ জুন শুরু হওয়া এইচএসসি বা সমমানের পরীক্ষা সাতটি বিষয়ের পরীক্ষা শেষে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষা স্থগিত করা হয়। পরে ১১ আগস্ট ও ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলে আগস্টে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করে। ফলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। এই কারণে যেসব বিষয়ের পরীক্ষা নেয়া হয় সেগুলোর উত্তরপত্র মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত হয়। এছাড়া যেসব বিষয়ের পরীক্ষা বাতিল হয়, সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে। এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিলেন, এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। আর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort