১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়রাষ্ট্র সংষ্কারে নতুন ৪ কমিশন

রাষ্ট্র সংষ্কারে নতুন ৪ কমিশন

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য, গণমাধ্যম, নারী এবং শ্রমিক অধিকারবিষয়ক আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব কমিশন রাষ্ট্র সংষ্কারে এসকল বিষয়ে কাজ করবে।

১৭ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি জানান, স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন ড. একে আজাদ খান। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হিসেবে কামাল আহমেদ, নারীবিষয়ক কমিশনের প্রধান হিসেবে শিরিন হক এবং শ্রমিক অধিকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort