White Paper এর ৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ১ নভেম্বর ২০২৪ তারিখে ঢাকার খিলখেত নিকুঞ্জ-২-এ এক দিনব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। “Creative Harmony / সৃজনশীল মেলবন্ধন” শিরোনামে আয়োজিত এই ক্যাম্পটি দেশের খ্যাতিমান এবং নবীন শিল্পীদের একত্রিত করে শিল্পকর্ম প্রদর্শন ও সৃজনশীলতায় পারস্পরিক মেলবন্ধন সৃষ্টি করতে সহায়ক হবে। আর্ট ক্যাম্পে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা এবং ফেনি থেকে আসা ৫০ জন বিশিষ্ট ও নবীন শিল্পী অংশগ্রহণ করবেন।
এই আয়োজনে দেশের প্রথিতযশা শিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন অধ্যাপক হামিদুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা শিল্পী বীরেন সোম, শিল্পী অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান, ভাস্কর আইভি জামান, শিল্পী কারু তিতাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম চঞ্চল, শিল্পী রেজাউন নবী, IWS বাংলাদেশের সভাপতি মোঃ কাউসার হোসেন, শিল্পী সোহাগ পারভেজ, শিল্পী কাজী গোলাম কিবরিয়া,শিল্পী সোহানা শাহরীন,শিল্পী জাহাঙ্গীর আলম শিল্পী আল – আখির সরকার,শিল্পী পলাশ দত্ত, শিল্পী বিপ্লব বিপ্রদাস এবং আরও অনেকে। তাঁদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত নবীন শিল্পীরাও এই আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করছেন, যা নতুন ও পুরনো শিল্পীদের মেলবন্ধনের এক অনন্য সুযোগ এনে দেবে।
অংশ গ্রহণ কারি শিল্পীরা
এহসান আলম,আফরিনা নাজনীন,উম্মে সালমা চৌধুরী,রাহাত রাফি,সজিব খন্দকার,শরীফা আক্তার,স্নিগ্ধা রানী মিত্র,ইসরাত জাহান,শায়লা টুম্পা,জিয়াউদ্দিন চৌধুরী,নাবিয়া রহমান,সামিহা আহমেদ,জাহিদ খান,সুভাষ সূত্রধর, হাসনাত কামিনী,ইয়াছিন ভূঁইয়া, জানে আলম ভূঁইয়া,তাহসিনা হাফেজ,রেজওয়ানা হক,এস.এম. আজিজুল কদির,আল – আকসা,মোহাম্মদ আসাদুরজামান আসলাম মোল্লা, সুমাইয়া আলম তৃষা,ফারহানা ইয়াসমিন,নাঈমা-উল-হুসনা শম্পা,
মোঃ হাবিবুর রহমান,রুবাইয়াত রবিন,এস বি নুসরাত জাহান,সিলভিয়া শিরিন নাবিলা,সালমা শিরিন চৌধুরী
White Paper এর প্রতিষ্ঠাতা ও সিইও সোনিয়া বিনতে হাসান, যিনি ইউডা থেকে পেইন্টিং বিষয়ে BFA ও MFA ডিগ্রি অর্জন করেছেন, এই প্লাটফর্মের মাধ্যমে দেশের ও বিদেশের শিল্পীদের নিয়ে কাজ করছেন। তিনি বিশ্বাস করেন যে, নবীন ও প্রবীণ শিল্পীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে শিল্পীরা সৃজনশীলতায় আরও উন্নতি করতে পারবেন।
সোনিয়া বিনতে হাসান বলেন, “এই ধরনের ক্যাম্প, ওয়ার্কশপ এবং প্রদর্শনী নিয়মিত হওয়া উচিত। এর মাধ্যমে সিনিয়র এবং জুনিয়র শিল্পীরা একসঙ্গে কাজ করতে এবং একে অপরের কাছ থেকে শিখতে পারেন। এছাড়া, দেশের শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীদের কাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করতে চাই আমরা।” তিনি আরও বলেন, White Paper আগামীতে আন্তর্জাতিক অঙ্গনেও এর পরিধি বিস্তৃত করার পরিকল্পনা করছে।
White Paper এর মাধ্যমে গত চার বছরে ঢাকা, কুমিল্লা, সাজেক, সুনামগঞ্জ, সেন্ট মার্টিন সহ দেশের বিভিন্ন অঞ্চলে আর্ট ক্যাম্প ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সেন্ট মার্টিনে আয়োজিত ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্পে ও প্রদর্শনী করা হয়েছে বাংলাদেশ, ভারত ও নেপালের ৩০ জন শিল্পী অংশ নিয়েছিলেন এবং সমুদ্র তীরে ২০০ ফুট দীর্ঘ ক্যানভাসে ৩০ জন শিল্পী মিলে সারাদিন ব্যপি ছবি আঁকেন ও ওপেন তাঁদের চিত্রকর্ম প্রদর্শিত হয়েছিল সমুদ্র পাড়ে। এছাড়া, সেপ্টেম্বর ২০২৪-এ ঢাকায় ৩০০ জন অংশগ্রহণকারী শিল্পী নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি আয়োজন White Paper এর লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এই আর্ট ক্যাম্প এর কাজ গুলো দিয়ে সামনে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।
White Paper এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ থাকে এবং প্রত্যেক শিল্পীকে সৃজনশীলতার পূর্ণ স্বাধীনতা প্রদান করা হয়। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে White Paper আরও অনেক শিল্পীকে নিয়ে কাজ করার আশা করছে। নবীন ও প্রবীণ শিল্পীদের সমন্বয়ে এই প্ল্যাটফর্ম সত্য ও সুন্দরের জয়গানে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।


