২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরঅল্পের জন্য ৫২ টি গাড়ি পেলেন না সাবেকরা

অল্পের জন্য ৫২ টি গাড়ি পেলেন না সাবেকরা

অনলাইন ডেস্ক

৫শ কোটি টাকা মূল্যের আমদানি করা ৫২ টি গাড়ি মাত্র মাসখানেকের জন্য শুল্কমুক্ত ছাড় করাতে পারলেন না পতিত সরকারে এমপিরা। গাড়িগুলোর ছাড় করার প্রায় সকল প্রক্রিয়া সম্পন্ন হলেও ৫ আগস্টের পট পরিবর্তনে সেই সুযোগ আর নেই। তবে ক্রিকেটার সাকিব ও নায়ক ফেরদৌসসহ আরো কয়েকজন তার আগেই গাড়িগুলো চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে নেন। অবশেষে বন্দরে আসার ৩০ দিন অতিবাহিত হতেই সেগুলো নিলামে তুলছে কাস্টমস কর্তৃপক্ষ। এ মাসের মধ্যেই নিলামের তারিখ চূড়ান্ত হবে।
গত জুলাইয়ে ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা ফেরদৌস, ব্যারিস্টার সুমনসহ তৎকালীন সাত সংসদ সদস্য চট্টগ্রাম থেকে তাদের গাড়ি ছাড় করে নেন। সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী এবং মুজিবুর রহমান মঞ্জু সব প্রক্রিয়া সম্পন্ন করলেও গাড়ি খালাস করতে পারেননি। এ ছাড়া অনুপম শাহজাহান জয় ও এবিএম আনিসুজ্জামান নামে আরও দুই সাবেক এমপি গাড়ি ছাড় করতে নথিপত্র জমা দিয়েছিলেন। এই চারটি গাড়িও এখন কাস্টমসের জিম্মায়।

সর্বশেষ