আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৭ কোটি ৮০ লাখেরও বেশি নাগরিক আগাম ভোট দিয়েছেন। এ নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে আগাম ভোট দেওয়ার এই সংখ্যাকে বিস্ময়কর মনে করা হচ্ছে। দেশটির কিছু অঙ্গরাজ্যে প্রদত্ত আগাম ভোটের সং্খ্যা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে।


