নিত্য পণ্যের মূল্যস্ফীতি কমাতে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সরকার বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধ করছে। এ সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে বাড়তি ঋণও নিতে হচ্ছে সরকারকে। এসব তথ্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জুলাই থেকে অক্টোবর—চার মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৪০১ কোটি ৭৬ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নিলে এ টাকা ছাপিয়ে দেওয়া হয়। তাতে পণ্যের দাম বেড়ে যায়। গত কয়েক বছর বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ঋণ নেওয়ার ফলে মূল্যস্ফীতি বাড়ে হু হু করে। অন্তর্বর্তী সরকার বিগত সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া বন্ধ করে দেয়। এছাড়া বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণও পরিশোধ করছে সরকার।
টাকা ছাপিয়ে ঋণ প্রদান বন্ধ
অনলাইন ডেস্ক


