যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে এক শুভেচ্ছাবার্তায় অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ৬ নভেম্বর বুধবার এই বার্তা পাঠানো হয়।
বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ বিজয়ী হওয়ায় বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন; আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমরা আনন্দিত।
প্রধান উপদেষ্টা বলেন, দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার মানে হলো, আপনার দূরদর্শী নেতৃত্ব ও দর্শন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়েছে।


