টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে ইন্টারনেটের দাম কমাতে প্রস্তাবনা দিয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি)। সংগঠনটি বিটিআরসিকে গত ২৯ অক্টোবর পাঠানো চিঠিতে জানায় যে, বর্তমানে বিদ্যমান থাকা বাজারমূল্যের চেয়েও বিভিন্ন স্ল্যাবে দাম কমিয়ে বিটিআরসিতে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম কমবে বলে মনে করছেন আইআইজি সংশ্লিষ্টরা। তারা বলছেন, আইআইজিএবির প্রস্তাবিত ব্যান্ডউইথের দাম কমানো হলে আইএসপিগুলো প্রতি মেগা ব্যান্ডউইথে ৫০-৭৫ টাকা (বিভিন্ন স্ল্যাবে) কমাতে বা গ্রাহকের কাছ থেকে কম রাখতে পারবে।
ইন্টারনেটের দাম কমানোর প্রস্তাবনা
অনলাইন ডেস্ক


