শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে ১০ নভেম্বর রোববার রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিপরীতে একই দিনে ওই স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমন অবস্থায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গুলিস্তান ঘিরে উত্তেজনা : পুলিশ প্রস্তুত
অনলাইন ডেস্ক


