১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত নয়টি চিনিকল

চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত নয়টি চিনিকল

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর থেকে আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত নয়টি চিনিকল। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই নয়টি চিনিকল চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা ছয়টি চিনিকল চালুর কোনো উদ্যোগ নেই।
১১ নভেম্বর সোমবার শিল্প মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে।

আগামী ১৫ নভেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড, ২৯ নভেম্বর রাজশাহী চিনি কল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড, আগামী ৬ ডিসেম্বর ঝিল বাংলা চিনি কল লিমিটেড, ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও চিনি কল লিমিটেড, মোবারকগঞ্জ চিনি কল লিমিটেড ও ফরিদপুর চিনি কল লিমিটেড এবং ২০ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনি কল লিমিটেড উৎপাদন শুরু করবে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort