
শীতকালে ঘনকুয়াশাসহ বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণে সমস্যা হলে বিকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করবে। এ লক্ষ্যে এ দুইটি বিমানবন্দরে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামার ব্যবস্থা করা হয়েছে।
১৭ নভেম্বর রোববার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এ নির্দেশনা দেন।


