১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরনৌ বাহিনীর জাহাজ পরিদর্শন করা যাবে

নৌ বাহিনীর জাহাজ পরিদর্শন করা যাবে

অনলাইন ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন উপলক্ষে ২১ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজসমূহ নিম্নোক্ত স্থানে সর্বসাধারণের পরিদর্শনের জন্য বেলা ১৪.০০ টা (২.০০ টা) হতে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

যে সকল স্থানে প্রদর্শন হবে সেগুলো হলো, সদর ঘাঁট, ঢাকা। নেভাল বার্থ/বিএন আরআরবি, চট্টগ্রাম। খুলনা নেভাল বার্থ/রকেট ঘাঁট। দিগরাজ নেভাল বার্থ/মংলা বন্দর। বিআইডব্লিউটিএ ঘাঁট, বরিশাল। বিআইডব্লিউটিএ ঘাঁট, চাঁদপুর।

সর্বশেষ