প্রচ্ছদজাতীয়নবায়নের জন্য দেয়া প্রবাসীদের পাসপোর্ট ১০ তারিখ থেকে পাওয়া যাবে

নবায়নের জন্য দেয়া প্রবাসীদের পাসপোর্ট ১০ তারিখ থেকে পাওয়া যাবে

অনলাইন ডেস্ক

বিভিন্ন দেশের প্রবাসী ও শ্রমিকদের পাসপোর্ট ডিসেম্বরের ১০ তারিখ থেকে পৌঁছানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রবাসীদের পাসপোর্ট নবায়ন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, বিষয়টি আমরা অবগত। আমরা মন্ত্রণালয় না তারপরও স্বরাষ্ট্র সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। আশা করছি ডিসেম্বর ১০ তারিখ থেকে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে।

সর্বশেষ