১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরএকই দিনে মৃত্যুর ইচ্ছে পূরণ

একই দিনে মৃত্যুর ইচ্ছে পূরণ

অনলাইন ডেস্ক

জীবদ্দশায় এক দম্পতির ইচ্ছে ছিলো যেন তাদের মৃত্যু একই দিনে হয়। প্রকৃতির ইচ্ছেতে তাই হলো। রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে দীর্ঘ ৬০ বছরের সংসার শেষে প্রায় একই দিনে মৃত্যুর ইচ্ছা পূরণ হয়েছে এক দম্পতির। তারা হলেন- আব্দুল কাদের শেখ (৮৫) ও জাহানারা বেগম (৭৫)।

১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায়  স্ত্রী জাহানারা বেগমের মৃত্যুর ১৩ ঘণ্টার ব্যবধানে ২০ নভেম্বর বুধবার সকাল ৯টার দিকে মারা যান স্বামী আব্দুল কাদের শেখ।

আব্দুল কাদের শেখ আলাদিপুর এক নম্বর কলোনি গুচ্ছগ্রামের বাসিন্দা ছিলেন। দুপুরে একসঙ্গে জানাজা শেষে গুচ্ছগ্রামের পাশের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় স্বামী স্ত্রীকে। স্বজনরা জানান, বেচে থাকতে তারা যেন একই দিন মৃত্যু বরণ করেন এমন ইচ্ছাই ছিলো এই দম্পতির।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort