চট্টগ্রামের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নসহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
২২ নভেম্বর শুক্রবার রাতে নগরীর খুলশি কনভেনশন হলে তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের ১ যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আজাদী সম্পাদক এম এ মালেক, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার (ইন্ডিয়া) ডা. রাজিব রঞ্জন, জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, ইমিডিয়েট ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভুইয়া, জেসিআই চিটাগং প্রাক্তন প্রেসিডেন্ট শিহাব মালেক, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মাশফিক আহমেদ রুশাদ, আবু বকর শাহেদ শান, রাজু আহমেদ সহ জেসিআই চট্টগ্রাম এর সকল সদস্য ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল কমিটির সদস্যসহ শহরের বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


