২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়দিনভর নানা বিক্ষোভে নাকাল ঢাকা

দিনভর নানা বিক্ষোভে নাকাল ঢাকা

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর রোববার ব্যাটারিচালিত রিকশা চালকদের অবরোধ-ভাঙচুর, শিক্ষার্থীদের আন্দোলন-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে দিনে-রাতে।আন্দোলন-সংঘর্ষ-ভাঙচুরের আতঙ্ক ও যানজটে নাকাল হয়েছেন রাজধানীর কর্মমুখী মানুষ। সকাল হয় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধ-ভাঙচুর। সকাল ১০টায় তারা যাত্রাবাড়ী এলাকায় অবরোধ করে। এসময় তারা সেখানে বাসসহ বিভিন্ন গাড়িতে হামলা-ভাঙচুর করেন। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবস্থান কর্মসূচি শুরু হয়। চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবি নিয়ে বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন একদল চাকরিপ্রার্থী। তারা সেখানে জমায়েত করলে শাহবাগে জটলা তৈরি হয়। এছাড়াও সারাদিন এবং রাত ১০ টার পরেও ঢাকার বিভিন্ন স্থানে আরো অনেক বিক্ষোভ বিশৃঙ্খলা হয়েছে বলে জানা যায়।

সর্বশেষ