১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআন্তর্জাতিকভারত ও ফিলিপাইনে ভূমিকম্প

ভারত ও ফিলিপাইনে ভূমিকম্প

অনলাইন ডেস্ক

ভারতের তেলেঙ্গানায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস। একইদিন উত্তর ফিলিপাইনেও ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, তেলেঙ্গানার ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সেটি ছিল শক্তশালী। পুরো অঞ্চলে কেঁপে উঠে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির জানিয়েছে, সকাল ৭টা ২৭ মিনিটে তেলেঙ্গানার মুলুগু জেলায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্রটি মাটি থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল।
হায়দরাবাদ, মুলুগু ও এর পার্শ্ববর্তী জেলার মানুষ এই ভূকম্পন অনুভব করেছেন।
তেলঙ্গানা ওয়েদারম্যান নামে এক এক্স অ্যাকাউন্ট জানিয়েছে, গত ২০ বছরে এই প্রথম তেলেঙ্গানায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
অন্যদিকে জিএফজেড এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬।  তবে সেঝানেও তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভূমিকম্পটি তেমন শক্তিশালী ছিল না। কিন্তু ঝাঁকুনিটা একটু দীর্ঘস্থায়ী ছিল। এবং সেটি ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরে ছিল বলেও জানিয়েছে জিএফজেড।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort