১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়আগে একটা মারলে ৪টা দাঁড়াতো, এখন একটা মারলে ৪০টা দাঁড়াবে -ড. ইউনুস

আগে একটা মারলে ৪টা দাঁড়াতো, এখন একটা মারলে ৪০টা দাঁড়াবে -ড. ইউনুস

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগে একটা মারলে ৪টা দাঁড়াতো, এখন একটা মারলে ৪০টা দাঁড়াবে। ৪ ডিসেম্বর বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি, জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে, সেগুলো তুলে ধরার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। নানা মত নানা পদ সেগুলো থাকবেই, যে কোনো জাতির মধ্যে থাকে। কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ আমাদের নেই।
সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত মজলিশ ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ(জিওপি) নেতারা যোগ দেন।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort