১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়র‍্যাব বিলুপ্তি ও পুলিশ সংস্কারের সুপারিশ

র‍্যাব বিলুপ্তি ও পুলিশ সংস্কারের সুপারিশ

অনলাইন ডেস্ক

পুলিশ কমিশন গঠন ও র‍্যাপিড আ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি।দেশ-বিদেশে র‍্যাবের কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি হওয়ায় এই সুপারিশ করা হয় বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ১০ ডিসেম্বর মঙ্গলবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা তিনি।

মেজর হাফিজ বলেন, সরকারের পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছে এবিষয়ে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশমালা দিয়েছি। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার (পুলিশ) সংস্কার এখন সময়ের দাবি।

মেজর হাফিজ বলেন, পুলিশের বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তকাদের সঙ্গে কথা বলেছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। অনেকের সঙ্গে কথা বলে জনগণের সঙ্গে পুলিশের দুরত্ব কমানোর সুপারিশ করেছি আমরা।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort