১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরসম্পদে ইতিহাস গড়লেন এলন মাস্ক

সম্পদে ইতিহাস গড়লেন এলন মাস্ক

অনলাইন ডেস্ক

৪শ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। বিশ্বে এই অবস্থানে তিনিই প্রথম ব্যক্তি। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে বিরাট ব্যবসায়িক সুবিধা পেয়েছেন টেসলা কর্তা। গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণ।

ব্লুমবার্গের পরিসংখ্যান জানায়, আপাতত ৪শ ৪০ বিলিয়ন ডলারের সম্পত্তি মাস্কের মালিকানায় রয়েছে। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা ৩৭ লক্ষ কোটি টাকার কাছাকাছি। মাস্কের মালিকানাধীন দুটি সংস্থা টেসলা এবং স্পেসএক্স সম্প্রতি বিরাট লাভের মুখ দেখেছে। এর ফলে লাফিয়ে বেড়েছে এলন মাস্কের সম্পদের পরিমাণ। মানবজাতির ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি ৪শ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সম্পত্তির অধিকারী হলেন। যদিও ফোর্বসের মতে, মাস্কের সম্পত্তির মূল্য ৩৬৮ বিলিয়ন ডলার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেফ বেজোসের রয়েছে ২শ ৪৪ বিলিয়ন ডলারের সম্পত্তি।

পরিসংখ্যান মতে, টেসলার স্টকের দাম প্রায় ৬৫ শতাংশ বেড়েছে মার্কিন নির্বাচনের ফলপ্রকাশের পরে। টেসলার এই উত্থানের নেপথ্যে রয়েছে দুটি কারণ। প্রথমত, হবু মার্কিন প্রেসিডেন্ট রোবটচালিত গাড়ির পক্ষে সওয়াল করবেন। দ্বিতীয়ত টেসলার প্রতিদ্বন্দ্বী গাড়ি প্রস্তুতকারীদের কর সংক্রান্ত সুযোগসুবিধাতেও কোপ বসাবেন ট্রাম্প। সেই কারণেই টেসলার উপর আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা। ফলে দ্রুত বেড়ে গেছে মাস্কের সম্পত্তির পরিমাণ।

টেসলা ছাড়াও মাস্কের সংস্থা স্পেসএক্স এবং এক্সএআই সর্বকালের সেরা মুনাফা পেয়েছে মার্কিন নির্বাচনের পরে। বুধবারই নতুন এক চুক্তি সই করেছে স্পেসএক্স। আপাতত সারা বিশ্বে এটাই সবচেয়ে মূল্যবান ব্যক্তিগত স্টার্টআপ সংস্থা। এছাড়াও নতুন মার্কিন  প্রশাসনে বড়সড় পদ পেয়েছেন বিশ্বের ধনীতম এই ব্যক্তি। আলোচনা আছে, ট্রাম্পের নির্বাচনী খরচের অনেকটাই বহন করেছিলেন মাস্ক। তাই ট্রাম্প জয়ের পর থেকে লাফিয়ে বেড়েছে মাস্কের সম্পদের পরিমাণ।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort