চির বিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার । ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন । তিনি জানান, ১৩ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।


