২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদসাহিত্যচলে গেলেন কবি হেলাল হাফিজ

চলে গেলেন কবি হেলাল হাফিজ

অনলাইন ডেস্ক

অনন্ত লোকে চলে গেলেন দেশের খ্যাতিমান কবি হেলাল হাফিজ। ১৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
শাহবাগ থানা জানায়, কবিকে পরীবাগ এলাকায় সুপার হোস্টেলের ওয়াশরুমের দরজা খুলে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। তিনি ওই হোটেলে থাকতেন। বেলা আড়াইটার দিকে ওয়াশরুমের দরজা ভেঙে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণ বা আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়।
কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশের পর ৩৩ বারেরও বেশি মুদ্রিত হয়। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। ১৯৮৬ সালে প্রথম কবিতাগ্রন্থ ‘যে জ্বলে আগুন জ্বলে’ প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি। দে

দেশের নানা আন্দোলনে হেলাল হাফিজের ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র পঙক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ উচ্চারিত হয় মিছিলে, স্লোগানে, কবিতাপ্রেমীদের মুখে মুখে। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন এই কবি ।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort