২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজানা-অজানাআসছে এআইচালিত স্নান যন্ত্র

আসছে এআইচালিত স্নান যন্ত্র

অনলাইন ডেস্ক

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত স্নান যন্ত্র নিয়ে এসেছে জাপান। একটি বিলাসবহুল কক্ষের মতো দেখতে এই স্নান যন্ত্রে আপনি শুধু গিয়ে শুয়ে পড়লেই হবে। ব্যাস, আপনার কাজ শেষ। এরপরে ওই যন্ত্রই আপনার ত্বকের ধরন অনুসারে কোন ধরনের জল, সাবান, শ্যাম্পু লাগবে সেসবই ঠিকঠাক মতো দিয়ে স্নান বা গোসল করিয়ে দেবে। শুধু তাই নয়, গোসল শেষে আপনার শরীরে কোন ধরণের মময়েশ্চারাইজার লোশন লাগবে তাও মাখিয়ে দেবে। স্নান করতে ঢোকা মানুষটির মানসিক প্রশান্তি থেকে শুরু করে বডি ম্যাসাজসহ সবকিছুই হবে অত্যাধুনিক, স্বাস্থ্যসম্মত এবং বিলাসবহুল। ইতোমধ্যেই জাপানের এক প্রতিষ্ঠান এই যন্ত্রটি বানানোর ঘোষণা দিলে ব্যাপক আলোচনা শুরু হয়।
যন্ত্রটির ভিতর থাকবে উচ্চ গতির জেট পাইপ, যা থেকে জল বার হবে। আর থাকবে ৩ মাইক্রোমিটার পরিধির একটি পাইপ, যা থেকে জলের বুদবুদ তৈরি হবে। এমন ভাবে জল দেওয়া হবে, যাতে খুব ভাল ভাবে সারা শরীর ভিজিয়ে স্নান করানো যায়। অত্যন্ত আরামদায়ক প্রক্রিয়ায় এই স্নান শেষ হবে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শ্বাসকষ্ট বা অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত লোকেদের জন্য যন্ত্রটি কতোটা কার্যক ল্র হবে তা সময়ই বলে দেবে। তবে প্রস্তুতকারী জাপানি ওই সংস্থাটি জানিয়েছে তারা সকল পরীক্ষা সম্পন্ন করেই তারা যন্ত্রটি বাজারে আনছে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort