২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরপ্রথমবারের মতো বাংলাদেশ আসছেন নাসার প্রধান মহাকাশচারী

প্রথমবারের মতো বাংলাদেশ আসছেন নাসার প্রধান মহাকাশচারী

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো দেশের তরুণ প্রজন্ম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের মুখোমুখি হতে আসছেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম. আকাবা। ১৪ ডিসেম্বর শনিবার তিনি ঢাকায় আসবেন। এই প্রথম নাসার প্রধান নভোচারীর প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছেন।
১৩ ডিসেম্বর শুক্রবার. ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।এই সফরের অংশ হিসেবে আকাবার সাথে শিক্ষার্থীদের আলোচনাপর্ব অনুষ্ঠিত হবে। যেখানে আকাবা তাদের মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স এবং স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি,প্রকৌশল, গণিত ) শিক্ষায় ক্যারিয়ার গড়তে নানা কথা বলবেন।
জোসেফ আকাবা যুক্তরাষ্ট্রের একজন শিক্ষক, হাইড্রোজিওলজিস্ট এবং পিস কর্পসের প্রাক্তন স্বেচ্ছাসেবক। ২০২৩ সালে তিনি নাসার নভোচারী কার্যালয়ের প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
মহাকাশচারী হিসেবে তিনটি মিশনে অংশ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্পেসওয়াক এবং বিভিন্ন যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণাসহ ৩০৬ দিনেরও বেশি সময় মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে আকাবার।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort