চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (যুক্তরাষ্ট্রে প্রস্ততকৃত), একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
১৪ ডিসেম্বর শনিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) কাজী মো. তারেক আজিজ বিষয়টি যায়যায়দিনকে নিশ্চিত করেন। এরআগে ১৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মোহাম্মদ আলী (২৪) ও মো. সুজন (২৪)নামে দুজনকে গ্রেফতার করে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, শুক্রবার সন্ধ্যায় পূর্বের টাকা লেনদেন ও অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহড়তলীর জাবেদ গ্রুপ ও হালিশহরের মোহাম্মদ আলী নামে দুই গ্রুপের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে। এসময় দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (যুক্তরাষ্ট্রে প্রস্ততকৃত), একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
আধিপত্য নিয়ে সংঘর্ষ : গ্রেফতার ২
অনলাইন ডেস্ক


