ডিসেম্বর এলেই ক্রিসমাসের সময় আকাশে দেখা দেয় কোল্ড মুন। এবছরও অর্থাৎ ২০২৪ এর শেষ কোল্ড মুন দেখা যাচ্ছে চলতি ডিসেম্বরেই। সাধারণত শীতকালে বছরের দীর্ঘতম রাত্রে হালকা নীলাভ আবহাওয়ার মধ্যে ধরা দেয় চাঁদ। আর চাঁদের এই শীতল রূপ এবছর দেখা দেয় রবিবার, ১৫ তারিখ। পৃথিবী থেকে দেখে মনে হয় যেন বরফ জমে রয়েছে চাঁদের গায়ে। বিজ্ঞানীরা এরকম চাঁদকে বলেন কোল্ড মুন। অবশ্য অঞ্চল ভেদে এর যেমন ভিন্ন নাম রয়েছে তেমনি রয়েছে সেসব নামের উৎসের ভিন্নতা।
তবে ২০২৫ সালে জানুয়ারিতে দেখে দেবে অন্য নামের চাঁদ। ফুল মুন, সুপার মুন, ব্লাড মুন কোল্ড মুনের পর সামনের মাসে দেখা দেবে উলফ মুন।বিজ্ঞানীরা বছরের প্রথম পূর্ণিমার চাঁদকে উলফ মুন বলে থাকেন। প্রাণী বিজ্ঞান অনুযায়ী, এই সময় অরণ্য জীবনে অত্যন্ত সক্রিয় থাকে, নেকড়ে বাঘেরা। আর সেই জন্যই এই পূর্ণিমার এমন অদ্ভুত নাম দেওয়া হয়েছে। চলচ্চিত্র এবং হরর মুভিতেও বোধ হয় সেকারণে বড় একটি চাঁদের মাঝখানে নেকড়ের গর্জনের ছবি দেখানো হয়। ২০২৫ সালের ১৪ জানুয়ারি দেখা যেতে চলেছে উলফ মুন।
আন্তর্জাতিক মহাকাশ সংস্থা নাসা গত ক’দিন আগে জানিয়েছিল ১৫ ডিসেম্বর ২০২৪ এর পূর্ণিমার চাঁদটি হবে কোল্ড মুন বা শীতল চাঁদ। তবে এই চাঁদের আরো অসংখ্য নাম জানিয়েছেন, গর্ডন জনস্টোন। তিনি বলেছেন পরবর্তী পূর্ণিমা হল কোল্ড মুন, ফ্রস্ট মুন বা শীতকালীন চাঁদ; ইউল বা ওক চাঁদের আগের চাঁদ; দীর্ঘ রাতের চাঁদ; শিশু চাঁদ; দত্ত বা দত্তাত্রেয় জয়ন্তী উৎসবের চাঁদ; কার্তিক দীপম উৎসবের চাঁদ; উন্ডুভাপ পোয়া; এবং চাং’ই চাঁদ। এই পূর্ণিমার চাঁদ ১৫ ডিসেম্বর, ২০২৪, রবিবার সকালে সূর্যের বিপরীতে অতিক্রম করবে৷
এটি ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় আলাস্কা সময় থেকে পশ্চিম দিকে আন্তর্জাতিক তারিখ রেখা পর্যন্ত অবস্থান করবে। শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত এই সময়ে প্রায় তিন দিন রাতের আকাশে এই চাঁদ পূর্ণ দেখাবে।
দ্য মেইন ফার্মার্স অ্যালমানাক ১৯৩০-এর দশকে পূর্ণিমার চাঁদের জন্য নেটিভ আমেরিকান নাম প্রকাশ করা শুরু করে। সময়ের সাথে সাথে এই নামগুলি ব্যাপকভাবে পরিচিত এবং ব্যবহৃত হয়েছে। এই পঞ্জিকা অনুসারে, দীর্ঘ, ঠান্ডা রাতের কারণে ডিসেম্বরে পূর্ণিমা হিসাবে এটি শীতল চাঁদ। এছাড়া অন্যান্য নামগুলোরও সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে। চাঁদের রূপের সাথে কীর্তিরও যেন শেষ নেই।
ডিসেম্বরের কোল্ড মুন
অনলাইন ডেস্ক


