২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজানা-অজানাপৃথিবীর প্রথম বই এপিক অব গিলগামেশ

পৃথিবীর প্রথম বই এপিক অব গিলগামেশ

অনলাইন ডেস্ক

পৃথিবীর প্রথম বই হিসেবে গণ্য হয় ‘এপিক অব গিলগামেশ’। এটি সুমেরীয় সভ্যতার সময়ে লেখা একটি মহাকাব্য।প্রাচীন মেসোপটেমিয়ায় (বর্তমান ইরাক, সিরিয় ও ইরানের কিছু অঞ্চল) সুমেরীয়দের হাতে এই মহাকাব্যটি মাটির ফলকে (ক্লে ট্যাবলেট) লেখা হয়।
প্রায় ৪০০০ বছর আগে এটি খ্রিস্টপূর্ব ২১০০-২০০০ সালের মধ্যে লেখা হয়।
এপিক অব গিলগামেশ লেখা হয়েছিল প্রাচীন সুমেরীয় ভাষায়, পৃথিবীর প্রথম লিখিত ভাষা কিউনিফর্ম লিপি (Cuneiform Script) ব্যবহার করে।
এতে ত্রিকোণ আকৃতির একটি স্টাইলাস দিয়ে মাটির ফলকে অক্ষর তৈরি করা হতো। মাটির ফলকগুলি রোদে শুকিয়ে অথবা আগুনে পুড়িয়ে শক্ত করা হত, যাতে সেগুলো অনেক দিন টিকে থাকে। এই লেখা থেকে সুমেরীয় সমাজ, সংস্কৃতি, ধর্ম, এবং নায়কদের সম্পর্কে অনেক কিছু জানা যায়।
এই মহাকাব্যটি গিলগামেশ নামে এক কিংবদন্তি রাজাকে নিয়ে রচিত। তিনি উরুক নগরীর রাজা ছিলেন।
গল্পে তাঁকে একজন অর্ধ-মানব, অর্ধ-দেবতা হিসেবে চিত্রিত করা হয়েছে। গিলগামেশের বন্ধু অ্যাডভেঞ্চার, মৃত্যু, এবং জীবন সম্পর্কে তাঁর উপলব্ধির কথা এই মহাকাব্যে উল্লেখ করা হয়েছে। এপিক অব গিলগামেশ মহাকাব্যে মানবজীবনের অর্থ, মৃত্যু, বন্ধুত্ব এবং দেবতা ও মানবের সম্পর্ক বিষয়ে গভীর দার্শনিক চিন্তাভাবনা প্রকাশ করে।গ

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort