১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়ঢাকা মাতালেন রাহাত ফতেহ আলী খান

ঢাকা মাতালেন রাহাত ফতেহ আলী খান

অনলাইন ডেস্ক

২১ ডিসেম্বর শনিবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের কনসার্ট। দেশীয় ব্যান্ডসংগীত, র‌্যাপ সং এবং উপমহাদেশের বিখ্যাত কাওয়ালি থেকে বলিউডের সিনেমার গানের মূর্চ্ছনায় উন্মাতাল ছিল দর্শকরা। বিকেল থেকে রাত ১১ টার পরেও চলে এই কনসার্ট। রাত ৯ টায় আসেন উপমহাদেশের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান। বিনা পারিশ্রমিকে তিনি এই কনসার্টে গাইতে আসেন। তার সাথে আসেন তার ছেলেও।
দেশীয় ব্যান্ডদল আর্টসেল, চিরকুট, অ্যাশেজ ও আফটারম্যাথ। এছাড়া সংগীত পরিবেশন করেন র‌্যাপ গায়ক সেজান ও হান্নান। তারাও সামান্য পারিশ্রমিকে গেয়েছেন বলে জানানো হয়। গান ছাড়াও জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক ও মুগ্ধ ওয়াটার  জোন কনসার্টে যুক্ত করে ভিন্ন মাত্রা।
মঞ্চে কথা বলেন এবং সঞ্চালনা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও ফরিদা আখতার।
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য এই চ্যারিটি কনসার্টের আয়োজন করে ‘স্পিরিটস অব জুলাই’ নামের প্লাটফর্ম। অভ্যুত্থানের প্রতিধ্বনিময় এ কনসার্ট থেকে আয়কৃত অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দেওয়া হবে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort