১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়লাইফ সাপোর্টে নায়িকা অঞ্জনা

লাইফ সাপোর্টে নায়িকা অঞ্জনা

অনলাইন ডেস্ক

আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে আছেন বাংলা সিনেমার এক সময়ের সাড়া জাগানো নায়িকা অঞ্জনা। তার ছেলে ছেলে নিশাত মনি গণ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। গত বেশ কিছুদিন যাবৎ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত ১৫ দিন ধরে অসুস্থ অঞ্জনা। চিকিৎসকরা জানান, তার রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশি সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে তিনি সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন।
১৯৭৬ সালে ‘দস্যু বনহুর’ দিয়ে সিনেমার যাত্রা শুরু করে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেন অঞ্জনা। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে সরে ছিলেন। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত দেখা যেত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে।
ব্যক্তিগত জীবনে অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort