বাংলা সিনেমার সোনালী দিনের নবাব প্রবীর মিত্র চির বিদায় নিলেন। তারই সমসাময়িক নায়িকা চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুর এক দিন পর বিদায় নিলেন এই শক্তিমান অভিনেতা।
৫ জানুয়ারি রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক প্রবীর মিত্র। তার বয়স হয়েছিল ৮১ বছর।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে চলচ্চিত্র অঙ্গনে।
সর্বস্তরের শ্রদ্ধা জানাতে ৬ জানুয়ারি সোমবার দুপুরে এফডিসিতে প্রবীর মিত্রের মরদেহ আনা হবে।”


