১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়বাড়তে পারে শীত - হতে পারে বৃষ্টিও

বাড়তে পারে শীত – হতে পারে বৃষ্টিও

অনলাইন ডেস্ক

দেশের রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

৬ জানুয়ারি সোমবার রাতে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, আগামীকাল সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ৮ জানুয়ারি বুধবার দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, টানা দুইদিন ঘনকুয়াশার পড়ার পর ৪ জানুয়ারি শনিবার থেকে সারাদেশে তাপমাত্রা বেড়েছে। শীত কিছুটা কমেছে। ৮ জানুয়ারি বুধবার থেকে তাপমাত্রা কমে সারাদেশে শীত বাড়তে পারে। এর আগে ৭ জানুয়ারি মঙ্গলবার দেশের দুই বিভাগে বৃষ্টি হতে পারে।

৬ জানুয়ারি সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীতাকুণ্ডতে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort