১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরমাস্টার এম.এ মোতালেব স্মৃতি সংসদ পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

মাস্টার এম.এ মোতালেব স্মৃতি সংসদ পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

বার্তা প্রেরিত

৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও দেশব্যাপী উদযাপিত হয় জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় হলো “সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার”।

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আনোয়ারা উপজেলার মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ পাঠাগারের উদ্যোগে গত ৫ ফেব্রুয়ারি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জ্ঞানভিক্তিক আলোকিত সমাজ বিনির্মাণে পাঠাগারের বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন মো: রায়হান উদ্দিন চৌধুরী, এসএম ফরমান উদ্দিন, শহীদুল ইসলাম শহীদ, মো: শাহ্জাহান খালেদ চৌধুরী, রাশেদুল ইসলাম, মেজবাহ উদ্দিন, আলমগীর তারেক চৌধুরী, মো: শাকিল,
ফয়সাল রানা, বশির,ইমতিয়াজ, সোহান,ওয়াহিদ ও রিফাত

সর্বশেষ