গ্রামে কাজ নেই, অভাবের তাড়নায় কাজের সন্ধানে শত শত মানুষ প্রতিনিয়ত ছুটে আসছে শহরে। পরিবার নিয়ে দুইমুঠো খাওয়া এবং সন্তানকে পড়াশোনা করানোর আশায় পরিবার নিয়ে শহরে আসে ফজলু। একটি দোকানে লন্ড্রির কাজের পাশাপাশি বাড়তি আয়ের জন্য সে রাইড শেয়ারিংও শুরু করে, স্বপ্ন সন্তানকে শিক্ষিত করবে। কিন্তু এক রাতে মাদকসেবী কিশোর গ্যাংয়ের পাল্লায় পরে সর্বস্ব হারায় ফজলু।
এমনই গল্প নিয়ে ‘ফেরা’ টিভি ফিকশনটি নির্মাণ করেছেন জোনায়েদ রশিদ। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি ২০২৫) রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে নাটকটি। এতে অভিনয় করেছেন সোহেল মন্ডল, নাজিয়া হক অর্ষা, সুস্ময় সাহা, নেয়ামত রহমান প্রমুখ।
সোহেল মন্ডল বলেন, ‘সামাজিক বাস্তবতার একটি বিশ্বাসযোগ্য প্রতিচ্ছবি এই গল্পে আছে। আছে ঢাকার অন্ধকার জগতের চিত্রও। দর্শকরা কাজটি পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস।’
ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। এই প্রসঙ্গে নির্মাতা জোনায়েদ রশিদ বলেন, ‘ঢাকাকে যাদুর শহরও বলা হয়, একই সাথে এটি খুব নিষ্ঠুর শহরও বটে। এই শহরে প্রতিনিয়ত নানা মানুষ আসছে স্বপ্ন নিয়ে তাদের বড় অংশের স্বপ্নই পূরণ হয় না। ফেরা তেমনই একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প দেখা যাবে।’
নাটকটির প্রযোজক শাকিল মাহমুদ, সিনেমাটোগ্রাফি করেছেন পঙ্কজ চৌধুরী রনি।
নির্মাতা জোনায়েদ রশিদ এর
সমাজ বাস্তবতার গল্প ফেরা
অনলাইন ডেস্ক


