এবার কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উৎসব ও আনন্দের মাঝে পর্দা উঠলো নবদূত যুব উন্নয়ন ক্লাবের ব্যবস্থাপনায় জিয়াউর রহমান মাতাব্বার প্রদত্ত বিজয় দিবস ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের দশম আসর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেছেন, খেলাধুলা মানুষকে মাদকাসক্ত ও সকল ধরনের অপরাধ থেকে দূরে রাখে। কেননা, খেলোয়াড়রা সাধারণত সাদা মনের মানুষ হয়ে থাকেন।
আমাদের সন্তানকে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আন্তরিক করে গড়ে তুলতে হবে। তা হলে মানুষিক বিকাশ ঘটবে।
৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০ টার সময় নবদূত যুব উন্নয়ন ক্লাবের বিজয় দিবস ট্রফি ক্রিকেট টূর্নামেন্ট’এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথিন বক্তব্য এসব কথা বলেন।
অপরদিকে কক্সবাজারের বিভিন্ন এলাকার ক্রিকেটারদের নিয়ে গঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলার প্রথম ম্যাচে স্টার জোন ঝাপুয়ার মুখোমুখি হয়েছিল শহিদ তানভীর ছিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন ক্রিকেট একাদশ। এতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্টার জোন ঝাপুয়া। পরে স্টার জোন ঝাপুয়া বিজয়ী হয়।
টুর্নামেন্ট কমিটির সাবেক ক্রিকেটার জাহেদুল করিম হিরনের পরিচালনায় টুর্নামেন্টটির উদ্বোধন হয়। এতে সভাপতিত্ব করেন নবদূত যুব উন্নয়ন ক্লাবের প্রধান উপদেষ্টা মাস্টার শফিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দাতা জিয়া রহমান মাতাব্বরের প্রতিনিধি মিজানুর রহমান মাতাব্বর, সম্মানিত অতিথি ছিলেন,কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীব, স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সালাহ উদ্দিন নুরী পিয়ারু, যুবদল নেতা নাজমুল হোসাইন ছিদ্দীকি প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নবদূত যুব উন্নয়ন ক্লাবের সভাপতি আলা উদ্দিন, টুনামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব আলম শাহিন, সদস্য সচিব সাঈদী, ফয়সাল, হোসাইন নূরী, মোস্ততাকিম মাহমুদ, জুয়েল, রুহুল আমিন প্রমূখ।
টুর্নামেন্টটি উপলক্ষে দীর্ঘ কয়েক যুগ পর কালারমারছড়া দীর্ঘদিন পর এ সুযোগ পেয়ে দর্শকরা দল বেঁধে মাঠে আসেন।
বিজয় দিবস ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপকমিটির ইরফানুল হক তারেক জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে দর্শকদের সমাগম বাড়তে থাকে। দর্শকদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠছে ক্রিকেট টুর্নামেন্ট।


