২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরবইমেলা লেখক, প্রকাশক ও পাঠকের মধ্যে দায়বদ্ধতা আনতে সুযোগ করে দেয়

বইমেলার ৮ম দিনের আলেচনায় বক্তারা

বইমেলা লেখক, প্রকাশক ও পাঠকের মধ্যে দায়বদ্ধতা আনতে সুযোগ করে দেয়

অনলাইন ডেস্ক

মানুষের সাথে মানুষের বন্ধনের অন্যতম মাধ্যম বই। হাজার বছর পূর্বের সংস্কৃতির সাথে পরিচয় ঘটিয়ে দেয়ার একমাত্র মাধ্যম হচ্ছে বই। আর প্রতি বছর অমর একুশে বইমেলা এলে লেখক-প্রকাশক ও পাঠকের মধ্যে দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়। একটি বই প্রকাশিত হওয়ার পূর্ব এডিটিংয়ের দায়বদ্ধতা থাকে। বইয়ের বিষয়ের সাথে সামঞ্জস্যতা রেখে শব্দ চয়নের দায়বদ্ধতা থাকে। একজন পাঠকের চাহিদার কথা ভাবনায় রেখে একজন লেখকে লেখার বিষয়বস্তু নির্ধারণ করতে হয়। আবার সেই পাণ্ডুলিপিকে বইয়ের মলাটে পাঠকের কাছে তুলে ধরতে নিখুঁত ছাপা, প্রচ্ছদ ও বাঁধাইয়ের ব্যবস্থা করতে হয় একজন প্রকাশককে। ভালো বিষয়বস্তুর বইকে গ্রহণ করার দায়বদ্ধতা একজন পাঠকের থাকতে হয়। দায়বদ্ধ থাকি আমরা সবাই।
এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম চত্বরে চট্টগ্রাম অমর একুশে বইমেলার ৮ম দিনের “বইমেলা ও আমাদের দায়বদ্ধতা” শীর্ষক আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন বক্তারা।
কবি, সাংবাদিক ও অমর একুশে বইমেলার যুগ্ম আহবায়ক ওমর কায়সার এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এস এম নসরুল কদির, লেখক, সমাজবিজ্জানী ড. সৌরভ শাখাওয়াত, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস, কবি, শিক্ষাবিদ অধ্যাপক রুহু রুহেল। আবৃত্তিশিল্পী মিশফাক রাসেলের সঞ্চালনায় আলোচকগণ বলেন বিশ্বে একমাত্র বাংলাদেশেই মাসব্যাপী বইমেলা হয়। প্রকাশকরা ভালো বই জাতিকে উপহার দিতে দায়বদ্ধতাকে অস্বীকার করতে পারে না। সে ক্ষেত্রে সৃজনশীল প্রকাশক পরিষদ এর উদ্যোগে একটি সম্পাদনা পরিষদ গঠন করার প্রস্তাব রেখেছেন। সামনে চট্টগ্রাম বইমেলায় চট্টগ্রাম শহরের অন্যান্য স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করার প্রস্তাবণাও দেয়া হয়।

 

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort