২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের বার্ষিক সাধারণ সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী

চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের বার্ষিক সাধারণ সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী

বার্তা প্রেরিত

গত ১৪ ফেব্রুয়ারি সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গাার্ডেনে চট্টগ্রাম ফিল্ম ইন্সটিটিউটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। ইনস্টিটিউটের আজীবন সদস্য ও উপদেষ্টা অগ্রজ চলচ্চিত্র সংসদ কর্মী আবু ইউসুফের সভাপতিত্বে ও ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরীর পরিচালনায় ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক রূপম সেন এবং বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনস্টিটিউটের আজীবন সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অসীম নন্দী ও অগ্রজ চলচ্চিত্র সংসদ কর্মী অধ্যাপক দুলাল বড়ুয়া।
সভার প্রারম্ভে বার্ষিক প্রীতি সমাবেশ ও পিকনিক অনুষ্ঠিত হয়। সমাবেশে ইনস্টিটিউটের ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। সমগ্র আয়েজন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সদ্য প্রয়াত সভাপতি লাইলুন নাহার স্বেমির স্মৃতিতে উৎসর্গঃ করা হয়।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort