১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরডেনমা‌র্কে ২১ শে ফেব্রুয়ারী উদযাপিত

ডেনমা‌র্কে ২১ শে ফেব্রুয়ারী উদযাপিত

শহীদুল ইসলাম‌ টিপু,কো‌পেন‌গে‌ন,ডেনমার্ক ।

ডেনমার্ক প্রবা‌সী বাংলাদেশী‌দের নিয়ে মহান একু‌শের ভাষা শহীদ‌দের স্নর‌নে বাংলা‌দেশ এ‌সো‌সি‌য়েসন ডেনমার্ক ২১‌শে ফেব্রুয়ারী ব‌ি‌কেল ৫টায় কো‌পেন‌গে‌নের টিং‌বিয়া স্কু‌লে সি‌ডেন হ‌লে এক আ‌লোচনা সভা ও শিশু ক‌ি‌শোর‌দের জন‌্য চিত্রাংক‌ন প্রতি‌যো‌গিতার আ‌য়োজন ক‌রে । ভাষা শহী‌দের প্রতি বিনম্র শ্রদ্ধায় নির্ধা‌রিত সম‌য়ের আ‌গে ডেনমা‌র্কের নানা শহর হ‌তে আগত বাংলা‌দেশী শিশু কি‌শোর ও নবীন -প্রবী‌ণে হল রুম‌টি ভরপূর হ‌য়ে যায়। শুরুতেই অসংখ‌্য শিশু কি‌শোরেরা একু‌শের স্মৃ‌তি চার‌নে চিত্রাংকন প্রতি‌যোতায় অংশ গ্রহন ক‌রে। শিশুরা রং তু‌লির টা‌নে ক‌্যানভা‌সে ফু‌টি‌য়ে তু‌লে শহীদ মিনার , মা‌য়ের ভাষার অ আ ক খ , রাষ্ট্র ভাষা বাংলা চাই বিষয়ক একু‌শের চেতনাবাহী বিষয়াবলী। বাবা-মা‌য়েরাও সাধ‌্যমত শিশু‌দের উৎসাহ যু‌গি‌য়ে‌ছেন বাংলা‌দেশী ই‌তিহাস ঐ‌তি‌হ্যের নানান বিষ‌য়ে শিশু‌দের অনুপ্রা‌নিত ক‌রতে।

প্রতি‌যোগীতা শে‌ষে পুরস্কার ও একুশ শীর্ষক
আ‌লোচনা সভায় আন্তর্জা‌তিক মাতৃভাষার গুরুত্ব ও প্রবা‌সে মাতৃভাষা চর্চার বিষ‌য়ে নতুন প্রজন্ম‌কে এগী‌য়ে আসার গুরুত্ব ন‌ি‌য়ে আ‌লোচনা ক‌রেন বাংলা‌দেশী ক‌মিউ‌নি‌টির সর্বজন শ্র্দ্ধেয় প্রবীন ডে‌নিশ রাজনী‌তিক মাহবুব হক, এ‌সো‌সি‌য়সে‌নের সাধারন সম্পাদক, জালাল উ‌দ্দিন তালুকদার সুমন, উপ‌দেষ্টা ম‌শিউর রহমান সো‌হেল, র‌ফিকুল হক, নির্বাহী সদস‌্য ব‌দিউজ্জামান মামুন ও আল‌াউ‌দ্দিন।
অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন সাংস্কৃ‌তি ও সংবাদ ক‌র্মি শহীদুল ইসলাম‌ টিপু ও প‌রিচালনায় ছি‌লেন, তৌ‌হিদুর র‌শিদ রিয়াদ, তান‌ভির আহ‌মেদ রাজু, নূর মোহাম্মদ সুমন, মোহাম্মদ মাইনু‌দ্দিন, নিহাদ সামশ, তপু , সা‌নিল সারওয়ার সহ প্রমুখ নেতৃবৃন্ধ।
আ‌লোচনা শে‌ষে অনুষ্ঠানের অ‌তি‌থিবৃন্দগন মহান একু‌শ উপল‌ক্ষে আ‌য়ো‌জিত চিত্রাংকন ও অন‌্যান্ন ক্রিড়া প্রতি‌যোগীতায় বিজয়ীদের হ‌া‌তে পুরস্কার তু‌লে দেন।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort