২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরবিশ্ব কবিতা দিবসে তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজন 'কবিতার জন্যে অহোরাত্র যূথবদ্ধ মায়া"

বিশ্ব কবিতা দিবসে তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজন ‘কবিতার জন্যে অহোরাত্র যূথবদ্ধ মায়া”

বার্তা প্রেরিত
গত ২১ মার্চ শুক্রবার ছিলো বিশ্ব কবিতা দিবস। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ২০২৫ সালের বিশ্ব কবিতা দিবসের প্রতিপাদ্য, “শান্তি ও অন্তর্ভুক্তির সেতু হিসেবে কবিতা”।
চট্টগ্রামে গতকাল আবৃত্তি, কথামালা ও কবিতাপাঠের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে বাচিক শিল্প চর্চা কেন্দ্র “তারুণ্যের উচ্ছ্বাস”।
তারুণ্যের উচ্ছ্বাস সম্মিলন কক্ষে অনুষ্ঠিত ” কবিতার জন্যে অহোরাত্র যূথবদ্ধ মায়া” শিরোনামের এ আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য দেন তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম। এরপর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, স্বদেশ, ভাষা, প্রেম, প্রকৃতিসহ বিভিন্ন বিষয়ের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শারমিন মুস্তারী নাজু, সুমি বিশ্বাস, রাজেশ্বরী চৌধুরী, পিংকী কর, অরিন্দম সরকার শাওন, কারিশমা কবির ঐশী, মোহাম্মদ মুফরাত হোসেন, পায়েল বিশ্বাস, আবৃত্তি গুপ্তা, তন্বী ঘোষ নন্দী, অর্পিতা দাশগুপ্তা, চিংকু রানী শীল, সৌমেন দাশ, ঊর্মি নন্দী, আরিফুর রহমান, মেরিনা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটি সমন্বয় করেন নোটন কান্তি বিশ্বাস।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort