চট্টগ্রামের পটিয়ার উত্তর হরিনখাইন একতা তরুণ সংঘের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল হোসেন বাদশা, পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, নুরুল হক মাঝি, হাজী আবু তাহের, সৈয়দ সওদাগর, ইদ্রিচ সওদাগর। আরও বক্তব্য রাখেন, নাহিদ হাসন পারভেজ, হাফেজ মামুনুর রশীদ মামুন, মোহাম্মদ শহিদ, মানিক, নয়ন, সৌরভ, জুয়েল, হোসেন, সাজ্জাদ, সাগর ও ফাহিম। প্রধান অতিথির বক্তব্যে এলডিপি নেতা এম এয়াকুব আলী বলেন, পবিত্র রমজান সিয়াম সাধনা ও তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও আত্মগঠন, কল্যাণ ও বরকত, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহতায়াথলা এ মাসটিকে অফুরন্ত ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। তাই আমাদের রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন-কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করার আহবান জানান।


