২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরআমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ

আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ

বার্তা প্রেরিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রবর্তক মোড়স্থ ভবনে আমেরিকান কর্নার–চট্টগ্রামে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে গতকাল সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন চসিক মেয়র ও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন এবং উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। আমেরিকান রাষ্ট্রদূত উভয়ের কাছ থেকে ইউনিভার্সিটির আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা সম্পর্কে অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি আমেরিকান কর্নার–চট্টগ্রামের মাধ্যমে ছাত্র–ছাত্রীসহ চট্টগ্রামের সর্বস্তরের শিক্ষার্থীরা আমেরিকায় উচ্চশিক্ষা লাভের সুবিধাদি ও আমেরিকান সংস্কৃতি সম্পর্কে জেনে ঋদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, ইউএসএ অ্যামবেসি পাবলিক ডিপ্লোমেসি সেকশনের ডিরেক্টর স্কট হার্টম্যান, পাবলিক অ্যানগেজমেন্ট স্পেশালিস্ট ফারাহ্‌ নাজ মেহরিন ও আমেরিকান কর্নার–চট্টগ্রামের কো–অর্ডিনেটর পংকজ বিশ্বাস।

সর্বশেষ