সময়ের প্রয়োজন মেটাতে তারুণ্যের শক্তিতে ভর করে গঠিত সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং গবেষণায় সহযোগী প্রতিষ্ঠান “স্কেচ গ্যালারি (নন্দন)” এর ২য় প্রযোজনা ‘সাজঘর’এর উদ্বোধনী প্রদর্শনী আগামী ১১ মে রবিবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম এর মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে।
মঞ্চে একটি সাজানো গোছানো পরিপাটি নাটক দেখা গেলেও তা নির্মাণের পেছনে যে কত গল্প আছে তা অজানাই থেকে যায়। এই গল্পগুলো আর সম্পর্কগুলোই গ্রুপ থিয়েটারের শক্তি। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ তার সাজঘর উপন্যাসে গ্রুপ থিয়েটার ও থিয়েটারের মানুষের না জানা গল্পগুলো তুলে এনেছেন। তার সাথে সমসাময়িক বিষয়ের আলোকে উপন্যাসের নাট্যরুপ ও নির্দশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান। নাটকটিতে অভিনয় করছেন- সনজিব বড়ুয়া, বিজন মজুমদার, সুচরিত দাশ খোকন, রহিমা খাতুন লুনা, শাহীন চৌধুরী, আশীষ নন্দী, বিকিরণ বড়ুয়া, মামুন নাজিম, ধীমান দাশ, সালমা জাহান, বুশরা আল মোবাশ্বেরা, মামুরা মমতাজ দীপা ও শাহরিয়ার হান্নান
সুস্থ সাংস্কৃতিক চর্চা ও তার অনালোকিত দিকসমূহ উপস্থাপনে প্রয়াসি স্কেচ গ্যালারি ২০১৮ এর ডিসেম্বরে যাত্রা শুরু করে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে স্বাধীনতাত্তোর চট্টগ্রামের উল্লেখযোগ্য মঞ্চ প্রযোজনার আলোকচিত্র নিয়ে ”আলোকচিত্রে মঞ্চালোক” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে প্রসংশিত হয়েছে, নাট্য ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে নিয়মিত প্রামান্য চিত্র নির্মাণ করছে।
২০১৯ এ ও হেনরির গল্প অবলম্বনে শাহরিয়ার হান্নানের রুপান্তর ও নির্দেশনায় স্কেচ গ্যালারি প্রথম নাটক ”ভালোবাসি ভালোবাসি” মঞ্চে আনে।
স্কেচ গ্যালরি (নন্দন) এর নতুন নাটক ‘সাজঘর” এর উদ্বোধনী প্রদর্শনী ১১ মে
বার্তা প্রেরিত


