১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরপেনিনসুলায় সপ্তাহব্যাপী গ্রীষ্মকালীন বিশেষ খাদ্য উৎসবের ‘টুটিফ্রটি’

পেনিনসুলায় সপ্তাহব্যাপী গ্রীষ্মকালীন বিশেষ খাদ্য উৎসবের ‘টুটিফ্রটি’

বার্তা প্রেরিত

গ্রীষ্মকালীন বৈচিত্রময় নানা খাবারের বর্ণিল আয়োজন নিয়ে চট্টগ্রামের তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগং-এ শুরু হয়েছে সপ্তাহব্যাপী টুটি ফ্রটি – গ্রীষ্মকালীন বিশেষ খাদ্য উৎসব। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় পেনিনসুলাল লেভেল-৫ এর লেগুনা রেস্টুরেন্টে এই বিশেষ খাদ্য উৎসব শুরু হয়েছে। দ্য পেনিনসুলা চিটাগং-এর অপারেশন ম্যানেজার মিঃ আনোয়ার পাশা আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন। এই সময় পেনিনসুলাল সকল বিভাগীয় প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুটিফ্রটি -বিশেষ এই খাদ্য উৎসবে অতিথিরা গ্রীষ্মকালীন নানা রসালো মৌসুমী ফলের স্বাদ উপভোগ করার পাশাপাশি পেনিনসুলার আন্তর্জাতিক এক্সিকিউটিভ শেফ-এর তত্ত্বাবধানে উদ্ভাবনী গ্রীষ্মমন্ডলীয় স্টার্টার ও বৈচিত্রময় মুখরোচক ফুড মেনু উপভোগ করতে পারবেন। অতিথিরা লাইভ স্টেশন থেকে নিজের পছন্দের খাবার তাৎক্ষনিক প্রস্তুত ও ধুমায়িত স্বাদ গ্রহনের সুযোগ পাবেন। গ্রীষ্মকালীন খাদ্য উৎসবের বিশেষ বুফে আয়োজন উপভোগ করা যাবে জনপ্রতি ৩৫০০ টাকায়। নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা বাই ওয়ান গেট ৩ ৪৫০০ এবং বাই ওয়ান গেট ওয়ান ৩৫০০ টাকায় ফ্রি অফার গ্রহন করতে পারবেন।

মৌসুমী ফলের স্বাদ এবং রন্ধনশিল্পের বৈচিত্রময় বড় আয়োজন উপভোগ করতে দেশি-বিদেশী অতিথিদের আমন্ত্রন জানায় পেনিনসুলা চিটাগং। বুকিং অথবা আরও তথ্যের জন্য: ০১৭৫৫৫৫৪৬১৭। ০১৭৫৫৫৫৪৫৫১

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort