ডেনমার্ক প্রবাসী বাংলাদেশীরা দেশ হতে হাজার মাইল দূরে হলেও বাংলার কৃষ্টি ও সংস্কৃতি লালন করে বুকের ভিতর। তাই দেশের সাথে তাল মিলিয়ে জাতীয়, ধর্মীয়, সংস্কৃতির নানান আয়োজনে সুদূর প্রবাসেও বসে নানান উৎসব ও মেলা আয়োজনের। আর বৈশাখী তো মাতোয়ারা উৎসবের মাস, যার জন্য ডেনমার্ক প্রবাসী বাংলাদেশীদের মাঝে চলছে নানা সাংস্কৃতিক আয়োজন ও উৎসবের ধুম। যার ধারাবাহিকতায় গত ১০ই মে ২৬শে বৈশাখ বাংলাদেশ সমিতি ডেনমার্ক কতৃক আয়োজিত হলো বৈশাখী উৎসব। কোপেনহেগেনের হোমব্লাসগেল কমিউনিটি হলে অনুষ্ঠত হল এই বর্ণাঢ্য উৎসবের।
বিকেল ৫টা হতে দুর-দুরান্তের পথ পাড়ি দিয়ে বাহারি রঙের দেশিয় সাজে সবাই উপস্থিত হল বৈশাখী উৎসবে। ছেলেদের গায়ে ফতুয়া-পান্জাবী, মেয়েদের মধ্যে দেশ হতে আনা জামদানি, টাংগাইল আর তাতের শাড়ী পড়ার আধিক্যের মাঝে হাত ভর্তি কাচের চুড়ি প্রতি ভালোবাসাও দেখা যায়। ছোট্ট ছোট শিশু-কিশোররাও সেজেএসেছে নানান দেশীয় সাজে, যেন হল ভর্তি মানুষগুলো নেচে গেয়ে এক টুকরো বাংলাদেশ।
শুরুতেই এই বৈশাখী উৎসবের উদ্ভোধন করেন সর্ব শ্রদ্ধেয় জেষ্ঠ প্রবাসী ও খ্যতিমান ডেনিশ রাজনীতিবীদ মাহবুব হক এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি, শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক জামাল উদ্দীন আর সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সহিদ। এছাড়া আরও বক্তব্য রাখেন সামাজিক ও সংস্কৃতিক সংগঠক তাইফুর ভুইয়া, মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাহাব উদ্দিন ভুইয়া, হাসনাত রুবেল প্রমুখ। বক্তারা সামনের দিনগুলোতে আরও বর্ণাঢ্য আয়োজনে দেশী সংস্কৃতিকে বেশী করে আগামী প্রজন্ম ও স্থানীয় ডেনিশদের মাঝে তুলে ধরার অংগিকার করেন।
উৎসবে খাবারের তালিকায় ছিল দেশীয় ঐতিহ্যবাহী নানা ধরনের মুখ রুচক খাবার, যার মধ্যে অন্যতম ছিল গ্রাম-বাংলার জনপ্রিয় পিঠা-পুলি ও মিষ্ঠান্ন। অভ্যাগত সবাই আস্বাদ করেছেন, দুধ চিতই, সিংগারা, পুলি পিঠা, চিট পিঠা, পিয়াজু, পুরি, ফুল পিঠা, রসগোল্লা সহ নানা স্বাদের, বর্ণের খাবার।
পাশাপাশি, মঞ্চে চলে নাচ-গান সহ নানা রকমের সাংস্কৃতিক বিনোদন পরিবেশনা। পরিবেশনে ছিলেন স্থানিয় সংগিত শিল্পীগন।


