চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে ২৮ মে বুধবার গান, কবিতা ও কথামালার মাধ্যমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করা হয়। ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। কবি মর্জিনা আখতারের সঞ্চালনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন- ক্লাব উপদেষ্টা ড. জয়নাব বেগম, সাবেক সভানেত্রী জিনাত আজম, সহ- সভানেত্রী পারভিন চৌধুরী, সাধারণ সম্পাদিকা বোরহানা কবির, সদস্যা কাজী রুনু বিলকিস।
আলোচকরা বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলা সাহিত্যের দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব। তাদের ছিল আলাদা সত্তা। স্ব স্ব সৃষ্টিকর্মে তারা চিরভাস্বর। তারা ছিলেন অসাম্প্রদায়িক মানবতার কবি। সুন্দরের পূজারী। দুইজনই মেট্রিকের গ-ি পেরুতে পারেন নি, অথচ তাদের লেখা নিয়ে পিএইচডি হচ্ছে। এঁরা দুজন সাহিত্য জগতের মহাসাগর। এই দুই কবিকে যত বেশি ধারণ করবে মানবসমাজ ততই উপকৃত হবে।
জয়ন্তীতে কবিতা পাঠে অংশ নেন সহ সভানেত্রী সাবিহা মুসা, সহ সম্পাদিকা আক্তার বানু ফেন্সী, সদস্যা আলেয়া চৌধুরী, খন্দকার ইসমত আরা, মেহের আফরোজ হাসিনা ও নাজমা সাইদা বেগম।
অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন সহ সভানেত্রী পারভিন জালাল, সহ সম্পাদিকা মিনু আলম, সহ কোষাধ্যক্ষা হাফসা সালেহ, সদস্যা খালেদা আক্তার চৌধুরী, সেলিনা মাহবুব, নাজনীন আরা শান্তা, মাইনু নিজাম, রোকেয়া আহমেদ ও সাহানা আখতার বীথি।
এছাড়া কবিদ্বয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সদস্যা সাবিহা হক, আশরাফুন্নেসা, মরিয়ম বেগম মিনা, হাজেরা আলম মুন্নী, মুনিরা হুসনা, রওশন আক্তার, আফরোজা মায়া, শাহেদা আখতার নাসরীন প্রমুখ।
সবশেষে ক্লাব সদস্যারা সম্মিলিত কন্ঠে ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ পরিবেশন করেন।


