২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরথাইল্যান্ডে শিল্পী অভিজিৎ চৌধুরীর ১৬তম একক চিত্রপ্রদর্শনী

থাইল্যান্ডে শিল্পী অভিজিৎ চৌধুরীর ১৬তম একক চিত্রপ্রদর্শনী

অনলাইন ডেস্ক

অভিজিৎ চৌধুরী দেশের স্বনামধন্য একজন আধুনিক চিত্রশিল্পী। বাংলাদেশের শিল্পচর্চার যে যাত্রা, তিনি তার একজন পরম্পরাগত অভিযাত্রী। নব্বইয়ের দশকে তার উন্মেষ। যাত্রার শুরু থেকে চিত্রকলার নানা পথ ও পন্থায় তিনি নিজেকে সৃষ্টিশীলতায় জারি রেখেছেন। 

১৯৯৫ থেকে ২০২২ সাল নাগাদ দেশে-বিদেশে তিনি পনেরোটি একক প্রদর্শনী করেছেন। এছাড়াও শতাধিক যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এবার শিল্পীর ১৬তম একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৭ জুন থাইল্যান্ডের হুয়াহিন আর্টিস্ট ভিলেজে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্বখ্যাত শিল্পী তাউই হুয়াহিন। শিল্পী জানিয়েছেন, এবারের প্রদর্শনীতে অ্যাক্রেলিক মাধ্যমে আঁকা তার ৪০টি ছবি প্রদর্শিত হবে।

আগামী ৭ জুন থেকে ৯ জুন পর্যন্ত এই প্রদর্শনী চলবে। চিত্রপ্রদর্শনী উপলক্ষে শিল্পী অভিজিৎ চৌধুরী বৃহস্পতিবার (৫ জুন) থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

প্রসঙ্গত, শিল্পচর্চার পাশাপাশি দেশবরেণ্য এই চিত্রশিল্পী দৈনিক ইত্তেফাকের চিফ আর্টিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort