প্রচ্ছদআশপাশশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে সার্ভিলেন্স জোরদার

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে সার্ভিলেন্স জোরদার

বার্তা প্রেরিত

ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্রগ্রাম কর্তৃপক্ষ কর্তৃক ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে সার্ভিলেন্স জোরদার করণ প্রসঙ্গে।

প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশে এই সংক্রমণ এড়াতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্রগ্রাম কর্তৃপক্ষ কর্তৃক নিম্নোক্ত ব্যবস্থাসমূহ গ্রহণ করা হয়েছে:

১) আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন এ প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে।
২) অত্র বিমানবন্দরের মেডিক্যাল টিম কর্তৃক থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নেয়া হয়েছে।
৩) বিমানবন্দরে টারমিনালের স্পর্শকাতর পয়েন্টসমূহে সকলের জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

৪) বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস মজুদের ব্যবস্থা নেয়া হয়েছে।

৫) যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বশেষ